x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

আ’লীগ নেতাকে বিএনপি সাজিয়ে প্রত্যয়ন দেয়ার ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত

পুবের আলো ডেস্ক :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



আতিকুল ইসলাম ইফরান: 

‎
‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে বিএনপি সাজিয়ে প্রত্যয়ন দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া-র পদ স্থগিত করেছে উপজেলা বিএনপি।
‎
‎রবিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিক মিয়া-র পদ স্থগিতের বিষয়টি উল্লেখ করে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খেলু মিয়া-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
‎
‎পরবর্তীতে মুঠোফোনে পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব। 
‎
‎উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের আলমগীর মিয়া নামে এক আওয়ামীলীগ নেতাকে বিএনপি নেতা দাবি করে প্রত্যয়ন প্রদান করেন কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। চলতি বছরের (২৭ আগস্ট) স্বাক্ষরিত এই প্রত্যয়নপত্র পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলে এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।
‎
‎বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায়  কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মানিক মিয়া কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উপজেলা বিএনপি। নোটিশের জবাবে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন (২ সেপ্টেম্বর) কারণ দর্শানোর নোটিশের জবাব দিলে নেতৃবৃন্দ তার জবাবে সন্তষ্ট হয়ে তাকে দায় হতে অব্যাহতি প্রদান করে। এদিকে সভাপতি জবাব দিলেও শোকজের দীর্ঘ সময় পার হলেও লিখিত জবাব কীংবা এসব বিষয়ে কর্ণপাত করেননি সাধারণ সম্পাদক মানিক মিয়া। এরই জের ধরেই তার পদ স্থগিত করা হয়েছে।
‎
‎তবে পদ স্থগিত হওয়া বিএনপি নেতা মোঃ মানিক মিয়া জানিয়েছেন, শীঘ্রই সংবাদ সম্মেলন করে ঘটনার নেপথ্যের কাহিনী উদঘাটন করবেন তিনি। 
This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page