x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন, দালালচক্র নিয়ে সতর্ক করলেন এসপি

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোঃ বাদল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি) সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস মাঠে ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নেন।


দ্বিতীয় দিনের পরীক্ষায় ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প ইভেন্ট অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


নিয়োগ বোর্ডের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


পরীক্ষা শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন। যারা উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের হতাশ না হয়ে পরবর্তী নিয়োগে আবারও চেষ্টা করার আহ্বান জানান তিনি।


এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ এভিয়েশনের এআইজি তানভীর আহমদসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page