আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলামের বদলি, নতুন কর্মস্থল সিলেট মেট্রোপলিটন পুলিশ
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জাবেদ উল ইসলামকে এসএমপি, সিলেটে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিলেট জেলা পুলিশের ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আমিনুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ১৯ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-২) স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোতে পাঠানো হয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment