x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মো. বাদল মিয়া :পরিকল্পিত সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সরাইলের উচালিয়াপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।


সমাবেশে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।


বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবহন, বসতবাড়ি এবং সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন দিচ্ছেন।


তাঁরা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।

















 

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page