প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সভা
প্রকাশঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বাকশালীদের দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাংগঠনিক সভা করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।
এছাড়াও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন (ভিপি), জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি'সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসররা মাথাচাড়া দিয়ে উঠার যে অপচেষ্টা করছে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থেকে সেগুলো দমন করবে।
(পুবের আলো/আতিকুল ইসলাম)
This theme has been developed by themebari.

Post a Comment