x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

সরাইলে ২২ উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্তান্তর

পুবের আলো ডেস্ক :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...



সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জেলা পরিষদের অর্থায়নে নেওয়া ২২টি উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে সরাইল উপজেলা ডাকবাংলোতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর কাজ স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা কাজে অবহেলা বরদাশত করা হবে না।


তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের স্থায়িত্ব ও মান নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে সরেজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারকি করা হবে।


জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমের উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, প্রথম কিস্তির চেক হস্তান্তরের ফলে সরাইলের বিভিন্ন এলাকায় নেওয়া জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page