প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
বিজয়নগরে বসতঘর থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তা/র ১
প্রকাশঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. ইনসাফ আলী (নামে) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইনসাফ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইনসাফ আলী কাশিনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল মান্নান।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
This theme has been developed by themebari.

Post a Comment