সরাইলে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার শিক্ষার্থী
পরীক্ষার কেন্দ্র হিসেবে অরুয়াইল ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুল এবং অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষ ব্যবহার করা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক ও ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ কাজী আবদুল হামীম (রিপন) জানান, শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফুলকলি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে সবার আসনের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এ কারণে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজকেও পরীক্ষার ভেন্যু করা হয়। পরীক্ষা পরিচালনায় কলেজের প্রভাষক জালাল উদ্দিন শরীফ ও স্বপ্ন মিয়া সহযোগিতা করেন।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকেরা কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, মনোরম পরিবেশে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ও মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।
আয়োজকেরা আশা করছেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।
মোঃ বাদল মিয়া/ পুবের আলো।
This theme has been developed by themebari.

Post a Comment