আখাউড়ায় ২০ কেজি গাঁ/জাসহ নারীসহ তিনজন গ্রে/প্তা/র
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে আখাউড়া পৌরসভার সড়ক বাজার থেকে বাইপাসগামী সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা-পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে সাঈম মিয়া ওরফে সায়েম মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহাপুর গ্রামের সাজমনি আক্তার এবং আখাউড়া উপজেলার টানপাড়া গ্রামের রুমা আক্তার।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment