x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

স/ন্ত্রা/সবিরোধী আইনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সহসভাপতি গ্রে/প্তা/র

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি ইশতিয়াক আহম্মদ ইশানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ইশতিয়াক আহম্মদ ইশান ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সহসভাপতি। তিনি ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইদ্রিস মিয়া এবং মায়ের নাম নাজমুল নাহার। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page