x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে বিএনপি নেতার ফেসবুক পোস্ট

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

মোঃ বাদল মিয়া:ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘রুমিন ফারহানা আওয়ামী লীগের দালালে পরিণত হয়েছে। জেনে রাখা দরকার, দালালের পরিণতি ভয়ংকর হয়।’


সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখার পক্ষে মত দেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’


টকশোতে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে, তবে তা জাতীয় সংলাপ হবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব ও বিভাজন কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।


রুমিন ফারহানার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই শাহজাহান সিরাজের এই ফেসবুক পোস্ট কি না, তা তাঁর পোস্টে স্পষ্ট করা হয়নি।


এ বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page