প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সরাইল উপজেলা জামায়াতের নতুন আমির এনাম খান, সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ
প্রকাশঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. এনাম খান উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি মনোনীত হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ।
নবগঠিত কমিটিতে সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনজন। তাঁরা হলেন তারেকুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ বুখারী ও আমিরুল হক।
এ ছাড়া আট সদস্যবিশিষ্ট উপজেলা শূরা ও কর্মপরিষদ গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান জাবেদ, তারেকুল ইসলাম, ডা. আব্দুল্লাহ খান, মাওলানা আতাউল্লাহ বুখারী, এবাদুল হক মৃধা, রহমত আলী খন্দকার, আমিরুল হক ও খন্দকার বরকতুল্লাহ মিন্টু।
নবগঠিত এ কমিটি ২০২৭-২০২৮ সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাদল মিয়া/ পুবের আলো।
This theme has been developed by themebari.

Post a Comment