x

Tbari

Tbari.com-এ আপনাকে স্বাগতম।

"জকিগঞ্জের মাটি ও মানুষের প্রতিচ্ছবি"

জকিগঞ্জ

Tbari

জকিগঞ্জের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়ন, নাগরিক অধিকার ও প্রবাসী অবদান তুলে ধরার একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম।"

শিরোনাম ::
শিরোনাম ::

ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

নিউজ রুম :
প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন।


সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে বিজিবির টহল কার্যক্রম পরিদর্শন শেষে এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।


তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি সীমান্ত চৌকিকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়েও বিশেষ নজরদারি করা হচ্ছে।


বিজিবি অধিনায়ক জানান, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ২৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


সীমান্তে যেকোনো ধরনের সন্দেহজনক চলাচল বা কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।


এ সময় বিজিবি অধিনায়ক সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

This theme has been developed by themebari.

একটি মন্তব্য করুন

Follow Our Page