নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে নবীনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলমনগর মধ্যপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আলমনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নবীনগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া নবীনগর থানায় দায়ের করা একটি নিয়মিত রাজনৈতিক মামলারও তিনি এজাহারভুক্ত আসামি।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
This theme has been developed by themebari.

Post a Comment