নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান আসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও মো. দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, ইউপি চেয়ারম্যান এম আর মুজিব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা ও সদস্যসচিব আবদুল্লাহ আল উদয়সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য দেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
This theme has been developed by themebari.

Post a Comment