হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও কল, থানায় জিডি করেছেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম
মোঃ বাদল মিয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভিডিও কলের মাধ্যমে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪৪ মিনিটে ‘N Hasan Hakib’ নামের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বরের মাধ্যমে তাঁকে ভিডিও কল করা হয়। কলটি রিসিভ করার পর অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান বলে জানান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।
সিরাজুল ইসলামের অভিযোগ, তাঁকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং তাঁর সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি এ ধরনের অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ করেছেন।
This theme has been developed by themebari.

Post a Comment