সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি, জনতার ঢল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে র্যালিতে জনতার ঢল নামে।
বিকেলে সরাইল গরুর বাজার থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা জাসাস এর আহবায়ক আশরাফুল ইসলাম রিপন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন মাস্টার,
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও ওলামা দলের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে র্যালিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী নেতাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে অরুয়াইল ইউনিয়ন বিএনপির নেতা ও বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অরুয়াইল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব আব্দুর রউফের নেতৃত্বে তাঁর কর্মী-সমর্থকদের একটি বিশাল মিছিল র্যালিতে অংশ নিতে দেখা যায়।
এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
This theme has been developed by themebari.

Post a Comment